মধ্যনগরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণায় আনিসুল হক

প্রকাশিত October 9, 2025
মধ্যনগরে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণায় আনিসুল হক

মধ্যনগর প্রতিনিধি : রাষ্ট্রকাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর/২৪ আশ্বিন) বিকেলে মধ্যনগর উপজেলা সদরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক আনিসুল হক এই লিফলেট বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্মআহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, মোসাহিদ তালুকদার, সদস্য মো কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল, সিনিয়র যুগ্মআহ্বায়ক রায়হান উদ্দীন সোহেল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, তোয়াছিন আহম্মেদ প্রমুখ।