মধ্যনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে শুভ বনভোজন উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত January 9, 2024
মধ্যনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে শুভ বনভোজন উৎসব অনুষ্ঠিত

মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে শুভ বনভোজন উৎসব অনষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার, ৯ জানুয়ারি (২৪ পৌষ) দিনব্যাপী মধ্যনগর বি পি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে শ্রীবিগ্রহের সম্মুখে অর্ঘ্য অঞ্জলি সহ প্রণাম নিবেদন, বিনতী প্রার্থনা, ধর্মাগ্রন্থাদি পাঠ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় আলোচনা, আনন্দ বাজার মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা প্রার্থনার আয়োজন করা হয়।
সন্ধ্যায় আলোকসজ্জার মধ্য দিয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে শুভ বনভোজনের সমাপ্তি হয়।