মধ্যনগর থেকে সংবাদদাতা : টাইফয়েড জ্বর থেকে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) সকালে মধ্যনগর নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনে ক্যাম্পেইন উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা সুবীর সরকার।
এ সময় তিনি জানান, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এর বাইরে থাকা ৯ বছর থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো দেলুয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ মো মনিবুর রহমান, এনটি ইপিআই গোলাম আসকার, স্বাস্থ্য পরিদর্শক সুদীপ কুমার ভট্টাচার্য্য, মো মোজাহিদ মিয়া, স্বাস্থ্য সহকারী সুরঞ্জন সরকার, এফডব্লিউভি শামীমা আক্তার, মো সুজাত মিয়া, নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো আরিফুর রহমান খান প্রমুখ।