মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) আনন্দ শোভাযাত্রা শেষে দুপুরে খাদ্যগুদাম চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১আসনের বিএনপি প্রার্থী আনিসুল হক।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্ব ও যুগ্মআহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আবুল বাসার, মোশাহিদ তালুকদার, জেলা বিএনপির সদস্য আবুল কালাম প্রমুখ।