মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শ্রীমদ্ভগবদ্ গীতা দান উৎসব উদযাপিত হয়েছে। বুধবার, ২০ডিসেম্বর (৫ পৌষ) দুপুরে ইউনিয়নের শ্রীপুর গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন সিলেটের উদ্যোগে হাজং ও বানাই সম্প্রদায়ের দুইশ ভক্তের মাঝে বিনামূল্যে শ্রীমদ্ভগবদ্ গীতা বিতরণ করা হয়।
শ্রী শ্রী গীতাদান উৎসবে কুমেদ চন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও লন্ডন প্রবাসী শ্যামল রায়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসকনের সহসভাপতি সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।