মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি গ্রেফতার হয়েছেন।
মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গত ৩১ ডিসেম্বর বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো জামাল হোসেনকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, জামাল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।