মধ্যনগর প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেছেন।
সোমবার বিকেলে আর্জেন্টিনা সমর্থকরা মধ্যনগর উপজেলা সদরে ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে রবিবার রাতে খেলার চূড়ান্ত ফল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যনগর উপজেলা সদর, ইটাউরী, সংবাদপুর ও হরিপুরসহ বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা উল্লাসে মেতে উঠেন।