মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রাম নিবাসী সাবেক যুগ্মসচিব বীর মুক্তিযোদ্ধা আকিকুর রেজা তালুকদার (৮৫) আর নেই।
বার্ধক্যজনিত অসুস্থতায় বুধবার (১৭ সেপ্টেম্বর/২ আশ্বিন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আকিকুর রেজা তালুকদার তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
তার ছোট ছেলে মো সাদ্দাম হোসাইন তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।