জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে গোয়াইনঘাট উপজেলা যুবদল বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
রবিবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক জাহিদ খানের পরিচালনায় সমাবেশে যুবদল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম, জি এম শফিক, হাবিব, হেলোয়ার, দেলোয়ার, মাহবুব সাজু, সদস্য রুবেল মেম্বার, শাহিন, আবুল কালাম, আলমঙ্গীর, যুবনেতা আবুল কাসেম, রাসেল, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মামুন, আজগর, হান্নান মিয়া, ফারুক, হাসান উদ্দিন ও শাহ আলম।-সংবাদ বিজ্ঞপ্তি