মকন মিয়ার রুহের মাগফিরাত কামনায় ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের দোয়া

প্রকাশিত April 23, 2023
মকন মিয়ার রুহের মাগফিরাত কামনায় ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের দোয়া

বাংলাদেশ হযরত শাহজালাল (র) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মো মকন মিয়া চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় হযরত শাহজালাল (র) মাজারের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের প্রধান উপদেষ্টা সামুন মাহমুদের পক্ষ থেকে মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবারম, ২০, এপ্রিল বিকেলে হযরত শাহজালাল (র) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনেরে যুগ্মসাধারণ সম্পাদক নূরুল আলম চৌধুরী লিলু মিয়া, সহসাধারণ সম্পাদক খালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ, প্রচার সম্পাদক মিজান, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর কবির, সহদপ্তর সম্পাদক পংকি মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহীন মিয়া, মহানগর সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সোহেল আহমদ, সদস্য শাকিল, নইলু মিয়া, আব্দুল হান্নান, কবির, হারুন চিশতি তপন, ফেঞ্চুগঞ্জ থানা সভাপতি সেলিম আহমদ, মরহুমের দ্বিতীয় ছেলে শেখ মুজিবুর রহমান মজিব ও চতুর্থ ছেলে মাহবুবুর রহমান মঞ্জু। সংবাদ বিজ্ঞপ্তি