ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মিছিলটি উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে ফুলকলির সামনে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের উপজেলা আহবায়ক তানজিম আহাদের সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ সদস্য সচিব মোনেম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আহমদ, সাধারণ সম্পাদক রাহাত হোসেন মুন্না, সহসংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, ক্রীড়া সম্পাদক হিমায়েত হাছান, দপ্তর সম্পাদক বাপ্পি আহমদ, প্রচার সম্পাদক শাকিল আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি