ভৈরবী মহালক্ষী গ্রীবা মহাপীঠ পরিদর্শন করলেন সিসিক সিইও

প্রকাশিত September 24, 2025
ভৈরবী মহালক্ষী গ্রীবা মহাপীঠ পরিদর্শন করলেন সিসিক সিইও

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রীশ্রী ভৈরবী মহালক্ষী গ্রীবা মহাপীঠ পরিদর্শন করেছেন ।
এবারের শারদীয় দুর্গোৎসবে সেখানে কুমারী পূজা আয়োজন উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর/৯ আশ্বিন) দুপুরে তিনি মণ্ডপের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এ সময় মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, দুর্গাপূজা আয়োজনের জন্য সিলেট সিটি কর্পোরেশন থেকে সব মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করাসহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে।
পরিদর্শনকালে শ্রী শ্রী ভৈরবী মহালক্ষী গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মিন্টু দাশ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি