ভারতীয় গরু-মহিষ ও বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করেছে বিজিবি

প্রকাশিত June 21, 2023
ভারতীয় গরু-মহিষ ও বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ প্রতাপপুর ও তামাবিল বিওপির দুটি দল অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষ ও বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি আটক করেছে।
বুধবার, ২১ জুন দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকায় প্রতাপপুর বিওপির একটি দল অভিযান পরিচালনা করে ভারতীয় ২০টি মহিষ ও ১টি গরু আটক করে। এগুলোর মূল্য ৩৭ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া তামাবিল বিওপির একটি দল উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩২৮ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি আটক করে, যার মূল্য ২৮ লাখ ৬২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো রিয়াদুল ইসলাম, পিএসসি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তথ্য বিবরণী