ভাতগাঁও আইডিয়াল কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত August 9, 2023
ভাতগাঁও আইডিয়াল কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও আইডিয়াল কলেজে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার, ৯ আগস্ট সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাতগাঁও আইডিয়াল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন। সভাপতিত্ব করেন ভাতগাঁও আইডিয়াল কলেজের অধ্যক্ষ মেঘলাল বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাতগাঁও আইডিয়াল কলেজের ট্রাস্টি সিরাজুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশান খান সাগর, আক্তাপাড়া সিনিয়র মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহবাব হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী রকিব উল্লাহ, বজলুর রশীদ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম ছমরু মিয়া, আমরিয়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশীদ আহমদ, ভমবমি বাজার কমিটির সাবেক সভাপতি আজিজুর রহমান আরজু, বর্তমান সভাপতি শাহিন আহমদ তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ফখরু মিয়া, পরগণা বাজার কমিটির সভাপতি শফিক মিয়া, ভমবমি বাজার কমিটির সহসভাপতি সিতু মিয়া, গাগলাজুরের বিশিষ্ট সমাজসেবী সোয়েব আহমদ, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী সুনু মিয়া, এনামুল হক কাছা মিয়া ও তৈয়বুর রহমান।
প্রধান অতিথি ভাতগাঁও আইডিয়াল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।
বিশেষ অতিথি পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মানের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।