বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে জনতা ব্যাংকের ত্রাণ বিতরণ

প্রকাশিত July 19, 2022
বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে জনতা ব্যাংকের ত্রাণ বিতরণ

জনতা ব্যাংক লিমিটেডের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মৌলভাবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দিক নির্দেশনা প্রদান করেন।
ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন, এরিয়া অফিস মৌলভীবাজারের এরিয়ার প্রধান মো আব্দুল হামিদ, সাবেক শিক্ষক রঞ্জিত কুমার দাস, শিক্ষাবিদ শিমুল দাস, বিভাগীয় কার্যালয়, সিলেটের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি