বড়লেখায় জনতা ব্যাংকের সৌজন্যে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত December 23, 2022
বড়লেখায় জনতা ব্যাংকের সৌজন্যে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

জনতা ব্যাংক লিমেটেডের সৌজন্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগে গরীব ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে কম্বল বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক যুগ্মসচিব মেশকাত আহমেদ চৌধুরী।
তিনি বলেন, জনতা ব্যাংক লিমিটেড ব্যাকিং কার্যক্রমের পাশাপাশি গরীব ও অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়, সিলেটর মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদের উপস্থিতি ও সার্বিক তত্ত্বাবধানে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রনজিত কুমার দাস, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, জনতা ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি দাশ ও বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো জিয়াউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকার ৬ শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি