কামরুল ইসলাম বাবু, কার্ডিফ, ইউকে : প্রতি বছরের ন্যায় এ বছরও ব্রিটেনে সামার হলিডেতে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পরিচালিত ৬৩ কেন্দ্রে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ এন্ড ইসলামি শিক্ষা প্রাতিষ্ঠানে গত ৩১ জুলাই শাখার নাজিম ও প্রধান ক্বারী মসজিদের খতীব মাওলানা আব্দুল মুক্তাদিরের মশক্ব প্রদান ও আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের দোয়ার মাধ্যমে প্রথম দারসের সূচনা করা হয়।
উদ্বোধনী দারসে শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি ওয়েলস বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর, জালালিয়া মসজিদ এন্ড ইসলামি শিক্ষা প্রাতিষ্ঠানের সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া, জালালিয়া মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা জালাল উদ্দিন, ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি সংগঠক আব্দুল মালিক, ক্বারী মোশতাকুর রহমান মাছুম ও ক্বারী রাশেদ আহমদ সহ অন্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি শিক্ষামূলক সংগঠন, যা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র) প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে লাখ লাখ শিশু পবিত্র কুরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করছে।