র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৯৯ বোতল ফেনসিডিলসহ এতজনকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার, ৭ এপ্রিল সকালে বিজয়নগর উপজেলার তুলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে এই ফেনসিডিল উদ্ধার ও উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে মো শাহিন শাহকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তি