ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯

প্রকাশিত October 8, 2025
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল বুধবার (৮ অক্টোবর/২৩ আশ্বিন) রাত আনুমানিক পৌণে ৪টায় জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুরে দীঘিরপাড় জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২টি লাল প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৬ বান্ডিল নীল পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় কয়েক ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।