ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত April 12, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) আনুমানিক দুপুর সোয়া ২টায় উপজেলার বিরামপুর এলাকায় রাধিকা হতে নবীনগরগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশাকে থামালে তা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা একজনকে আটক করতে সমর্থ হন।
পরে আটককৃত মো কাজল মিয়ার (২৬, পিতা আব্দুল জলিল, চান্দি, বাহ্মণবাড়িয়া) নিকট থেকে এই গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।