ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৮ বোতল ইসকফ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত June 27, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৮ বোতল ইসকফ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১৯৮ বোতল ইসকফ সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (২৭ জুন/১৩ আষাঢ়) মধ্যরাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় এই ইসকফ সিরাপসহ মো. জুম্মন মিয়া (২০, পিতা মৃত ইদ্রিস মিয়া, কাশিনগর পূর্বপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী