নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ১৫১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া একটি আভিযানিক দল সেমবার (১৭ ফেব্রæয়ারি) জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং কাশিনগর গ্রামের মো আতিক মিয়া (৩৬, পিতা মো জালাল মিয়া) ও আজিজুল ইসলাম বাচ্চুকে (৩৭, পিতা মৃত আব্দুল কাদির) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।