র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার, ৯ এপিল বিকেল সোয়া ৫টার দিকে বিজয়নগর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি মো তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী