বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মাহমুদুর রশীদের মৃত্যুতে এনইইউবির শোক

প্রকাশিত March 2, 2023
বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মাহমুদুর রশীদের মৃত্যুতে এনইইউবির শোক

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মাহমুদুর রশীদ সালামের মৃত্যুতে এনইইউবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
তিনি গত ২৮ ফেব্রুয়ারি মহানগরীর মীরাবাজারে নিজের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা মোহাম্মদ আফজল মিয়া ও উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, মাহমুদুর রশীদ সালামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ অভিভাবক হারালো।
তারা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি