বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহতা’লা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।
শোকবার্তায় উপাাচর্য বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না-তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে ও মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।