বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার রোটারিয়ান মো কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। না ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তার সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ আবদান রেখে ছিলো, যা অবিস্মরণীয়। তিনি একটি নাম, একটি অধ্যায়, আপসহীন গণতন্ত্রের জননী, যা বাঙালির হৃদয় থেকে কখনো মুছে যাবে না।