বৃহত্তর সাগরদিঘিরপার সমাজকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত December 24, 2022
বৃহত্তর সাগরদিঘিরপার সমাজকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কল্যাণ ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে সামাজিক সংগঠনগুলো দেশ ও জনগণের সেবা করে যাচ্ছে।
শুক্রবার রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় মাঠে বৃহত্তর সাগরদিঘিরপার সমাজকল্যাণ সংস্থার (পূর্ব) নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, সাগরদিঘিরপার একটি ঐতিহ্যবাহী অভিজাত এলাকা। এই এলাকার প্রতি সিসিকের সুদৃষ্টি সবসময় রয়েছে। আগামীতেও উন্নয়ন সহ সকল ক্ষেত্রে এই মহল্লা অগ্রাধিকার পাবে।
সংগঠনের সভাপতি মো আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী অফিসার মো সাদি উর রহিম জাদিদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর সাব্বির আহমদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, উপদেষ্টা নোমানি চৌধুরী, আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার রহুল আমিন, প্রফেসর আব্দুল ওয়াদুদ, প্রফেসর মাহমুদ মিয়া, মতিউর রহমান সরকার, ফারুক আহমদ চৌধুরী ও নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সাগরদিঘিরপার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু। পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ কফিল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর আশরাফুল হক, রুহুল আমিন খান ও জালাল আহমদ, সহসাধারণ সম্পাদক আবুল হোসেন, মহিউদ্দীন খান বাহার, সাংগঠনিক সম্পাদক তাহসিন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তোফায়েল ও সদস্য শিপন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি