বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ইস্ট লন্ডনের ওসমানী সেন্টারে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী শাহী ঈদগা এলাকার সমাজসেবী অ্যাডভোকেট আব্দুল মুমিন শওকত।
আহসানুজ্জামান আরিফ ও শফিকুল হক স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে মান্না সিদ্দিকীকে সভাপতি ও নওশাদ নূরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হচ্ছেন অর্থ সম্পাদক শাহ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক শফিকুল হক স্বপন ও প্রচার সম্পাদক বদরুল আলম।
এর আগে সাধারণ সভার স্বাগত বক্তব্য রাখেন আরিফ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি সেলিম উল্লাহ। আরও বক্তব্য রাখেন শাহ মিজানুর রহমান, নওশাদ নূর, মান্না সিদ্দিকী, জাকির হোসেন যতন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল শরীফ, দুলাল সরকার, জসিম উদ্দিন, ইকবাল সরকার, আব্দুল মুক্তাদীর মিহির প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি