বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর শানে মোস্তফা (স) মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত February 9, 2023
বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর শানে মোস্তফা (স) মহাসম্মেলন অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর শানে মোস্তফা (স) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী।
অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আজিজুর রহমান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হকের সভাপতিত্বে এবং মাওলানা শহিদুল হকের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আগত মাওলানা মোস্তাকিম মোহাম্মদ বড় ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুর্তজ আলী আমানতপুরী, অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা হাফিজ মনজুর আহমদ, মাওলানা মুফতি আব্দুর রশিদ লক্ষণাবন্দী, আব্দুল আহাদ জেহাদী ও মাওলানা ইউনুস আলী।
মহাসম্মেলনে মাসলা-মাসায়েল বিষয়ে বয়স্কদের নিয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতার। এতে উত্তীর্ণ ১৫ জনকে কম্বল ও সুন্নত সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া রাখালগঞ্জ ডি কিউ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, আরবি প্রভাষক মাওলানা নাজমুল হুদা, সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুর রহিম, মাওলানা জমির উদ্দিন, মাস্টার বুরহান উদ্দিন, মাস্টার আজমল আলী, সোবহানীঘাট ডি ওয়াই কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে সম্মাননা ও মাওলানা শরীফ উদ্দিনকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মিলাদ শরিফ শেষে শিরনি বিতরণের মাধ্যমে মহাসম্মেলনের সমাপ্তি হয়।
মহাসম্মেলনের পর এলাকার মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি