বৃহত্তর ভাটা মডেল সমাজকল্যাণ সংস্থার ৩য় ভাট মিনি নাইট ফুটবল সমাপ্ত

প্রকাশিত March 6, 2024
বৃহত্তর ভাটা মডেল সমাজকল্যাণ সংস্থার ৩য় ভাট মিনি নাইট ফুটবল সমাপ্ত

বৃহত্তর ভাটা মডেল সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ৩য় ভাট মিনি নাইট ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৫ মার্চ সন্ধ্যায় ভাটাবাজার সংলগ্ন মাঠে ফাইটার একাদশকে ১-০ গোলে হারিয়ে কিংস্টার ভাটা চ্যাম্পিয়ন হয় ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিকের সহধর্মিণী নাজমা আক্তার কলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ডা মো খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মামুনুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওলিউর রহমান, ভাটা এলাকার মুরব্বি রহমত উল্লাহ ও খালিক মিয়া, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী সিরাজ মিয়া ও রাজু আহমেদ, ব্যবসায়ী সমাজসেবক আতিকুর রহমান আতিক ও সিরাজ মিয়া (খামারটিলা) এবং বৃহত্তর ভাটা মডেল সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলাম মোস্তফা। সংবাদ বিজ্ঞপ্তি