গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণ পরিষদ ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বৃহত্তর জৈন্তিয়ার গুণীজন সংবর্ধনা শুক্রবার, ৭ এপ্রিল রাতে সিলেট মহানগরী একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ পরগনার সমন্বয় কমিটির সভাপতি, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী।
জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ সভাপতি লাল মোহন দেবের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্মসম্পাদক আহমেদ মোস্তাকিন ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রমথ কান্ত দেবের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন ফারুক আহমদ, আব্দুল লতিফ, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহিম ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন।
আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলতাফ হোসেন, মাস্টার নজরুল ইসলাম, অ্যাডভোকেট ছয়ফুল হক, জালাল উদ্দিন, নাজমুল হক রোমেন, অ্যাডভোকেট আলী আজগর সেলিম, আলী আকবর, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বেলাল, সাংবাদিক মনজুর আহমদ, অ্যাডভোকেট বদিউল আলম লিটন, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, হানিফ উদ্দিন, ছাত্র পরিষদের সভাপতি হোসাইন আহমদ, রাজীব দাস, এ কে এম বাসিত তুহিন, তমিজুর রহমান, মামুনুর রশিদ মামুন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি