বীর মুক্তিযোদ্ধারা বাঙালির জাতীয় জীবনে সবসময় অনুপ্রেরণার উৎস

প্রকাশিত January 19, 2023
বীর মুক্তিযোদ্ধারা বাঙালির জাতীয় জীবনে সবসময় অনুপ্রেরণার উৎস

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা বাঙালির জাতীয় জীবনে সবসময় অনুপ্রেরণার উৎস। তাদেরকে সামনে দেখতে পেলে সবাই সবসময় উদ্বুদ্ধ হই।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগ নেতা মো ফারুক আহমদ, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া ও বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, জেলা কৃষক লীগ নেতা জাহেদ আলী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর। সংবাদ বিজ্ঞপ্তি