বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নে আবুল কাহের শামীমের লিফলেট বিতরণ

প্রকাশিত November 14, 2022
বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নে আবুল কাহের শামীমের লিফলেট বিতরণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের গণতন্ত্রকামী মানুষ জেড়ে উঠেছে। দেশে যেনতেন আর কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের মাধ্যমে এই সরকারকে সিলেটবাসী বিদায় জানাতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
সোমবার বিকেলে বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রথম যুগ্মসাধারণ সম্পাদক জামেল চৌধুরী, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নূরুল কিবরিয়া, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান ছানু, সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ চৌধুরী, সহসভাপতি আব্দুল গণি, আব্দুল গনি গনাই, এনাম আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি