বিয়ানীবাজারে আল ইহসানের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত April 4, 2023
বিয়ানীবাজারে আল ইহসানের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদ্বান। রামাদ্বান হলো পারস্পরিক সহমর্মিতা প্রকাশের মাস। সবরের মাস। রামাদ্বান এমন গুরুত্বপূর্ণ মাস, যে মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়।
তিনি রবিবার ২ এপ্রিল আল-ইহসান ইসলামী সমাজকল্যাণ পরিষদ কালাইউরা বিয়ানীবাজার সিলেট আয়োজিত পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফারুক উদ্দীন, লাউতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম, মুরব্বি মুহিব আলি, নজরুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, আব্দুস সাত্তার ও কুনু মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি