বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ

প্রকাশিত October 20, 2025
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ

জকিগঞ্জ প্রতিনিধি : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর/৪ কার্তিক) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ- এফআইভিডিবির দি গ্রীণ ইভ্যুলোশন প্রকল্প আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মোশারফ হোসেন ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ কৃষক প্রতিনিধিরা।
সংলাপে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা নিরাপদ ও পুষ্টিকর জাতের ফসলের উৎপাদন ও প্রজননসহ উদ্ভাবনী প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেন।
তারা মৌসুমী খাদ্য নিরাপত্তাহীনতা, খাদ্য ও পুষ্টির ক্ষতি, অপচয় কমাতে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ প্রযুক্তি এবং অবকাঠামো উন্নত করার বিষয়ে আলোচনা করেন।
বক্তারা প্রতিটি বাড়িতে স্বাস্থ্য সম্মতভাবে সবজি চাষাবাদ ও পুষ্টির চাহিদা মেটাতে হাঁস, মুরগী ও গরু-ছাগল পালনের উপর বিশেষ গুরুত্ব দেন।