নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৮৩ হাজার পিস ভারতীয় বিড়ি উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ মার্চ) আনুমানিক রাত পৌণে ১টায় উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা এলাকায় পৌঁছলে দলটির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়।
অভিযানিক দল পরবর্তী সময়ে আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক অজ্ঞাতনামা ২/৩ জনের রুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (১৯৭৪) মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।