বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ইফতার মাহফিল

প্রকাশিত April 4, 2024
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ইফতার মাহফিল

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৪ এপ্রিল (২১ চৈত্র) রনজিৎ চৌধুরী রাজনের ফতেপুর গ্রামের বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়োজক রনজিৎ চৌধুরী রাজন, বিশ্বম্ভরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো ফজলুল হক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুস সামাদ, ফতেপুর ইউপি মেম্বার মো জয়নাল আবেদীন, পিয়ারা বেগম, শিক্ষক কেবল মাস্টার, নিরঞ্জন বিশ্বাস, রতিলাল বিশ্বাস ও আব্দুল আউয়াল। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।