সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ সহ একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাঘমারা পয়েন্টে বিশ্বম্ভরপুর থানার মাদক বিরোধী অভিযান টিমের এসআই (নি) আনন্দ্র চন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মো মাইনুদ্দিন শাহিনকে (পিতা মৃত মহিউদ্দিন, হবিবনগর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) এই মদসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় এসআই (নি) আনন্দ্র চন্দ্র বাদি হয়ে মামলা রুজু করেন। তথ্য বিবরণী