নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২৪১ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলুকাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে আটক মো কাউছারের (২০, পিতা মো চাঁন মিয়া, দুধপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) নিকট থেকে এই মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।