বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত July 10, 2023
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারের ধারাবাহিকতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২৩৪ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৮ জুলাই দুপুরে উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা মৃত ক্লেস সাংমার ছেলে মো মনির হোসেন ওরফে মর্নিংকে (৪৬) গ্রেফতার করে।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য বিবরণী