বিশ্বম্ভরপুরে বিদেশী মদ ও বিয়ারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত March 25, 2026
বিশ্বম্ভরপুরে বিদেশী মদ ও বিয়ারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদেশী মদ ও বিয়ারসহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা এলাকায় পৌঁছলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।
পরে আটককৃত ব্যক্তি মো তোফাজ্জল হোসেনের (২৪, পিতা মো আব্দুল মোতালেব, চেংবিলা, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) হেফাজতে থাকা ৪৫ বোতল বিদেশী মদ ও ২১ বোতল বিয়ার জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা দায়ের করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।