বিশ্বম্ভরপুরে বসতভিটা দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত November 1, 2022
বিশ্বম্ভরপুরে বসতভিটা দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের নিরীহ শুক্কুর আলী ও তার আত্মীয় আসাদ মিয়ার বসতভিটার ৮ শতক জায়গা পাশের বাড়ির দুই ব্যক্তির দখল করে নেওয়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে উপজেলার চরগাঁও পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।
শুক্কুর আলী ও আসাদ মিয়া অভিযোগ করেন, প্রায় একমাস পূর্বে ভূমিখেকোরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে তাদের জায়গাটুকু দখল করে নেয়। এ সময় বড় ৫টি রেন্টিগাছ ও বাশঁঝাড় কেটে নেওয়া হয়। এ নিয়ে গত ১১ সেপ্টেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠকে জায়গা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত হলেও ভূমিখেকোরা সিদ্ধান্ত না মেনে উল্টো তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চরগাঁও গ্রামের রমজান নেছা, হনুফা আ্ক্তার, আছিয়া বেগম, তুলনা বেগম, মো আরব আলী, মো সনু মিয়া, রবি আওয়াল, মো মানিক মিয়া, এবাব মিয়া, আনোয়ার হোসেন ও মো আবুল মিয়া।