বিশ্বম্ভরপুরে এক ইউপি মেম্বারের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত November 16, 2022
বিশ্বম্ভরপুরে এক ইউপি মেম্বারের অপসারণ দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মো রফিকুল ইসলামের মাদকাসক্তি ও অসহায় নারীদের কার্ড দেওয়ার কথা বলে কুপ্রস্তারের প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃধবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে চিনাকান্দি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মো হামিদুর রহমান, আসাদ মিয়া, সিরাজুল ইসলাম, জুয়েল মিয়া, আল আমীন, সাইফুল ইসলাম, মোশারফ মিয়া, মিনহাজ উদ্দিন ও কামাল হোসেন।
বক্তারা বলেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রতিদিন সন্ধ্যার পর মাতলামি করে এলাকার পরিবেশকে অশান্ত করে তুলছেন।