নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দিতে আধুনিক স্থাপত্যকলায় নির্মিত নতুন কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
মধ্যপ্রাচ্য প্রবাসী মাওলানা জুবায়ের আহমদের সহযোগিতায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটির উদ্বোধন উপলক্ষে গত ২৫ জুলাই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই অনুষ্ঠানে মাওলানা জুবায়ের আহমদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনলাইন নিউজপোর্টাল খবরসবর ডটকমের সম্পাদকমণ্ডলীর সভাপতি, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি বিশিষ্ট লেখক শেখ নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন পলাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন গাগলাজুর লুৎফিয়া মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমত আলী, পরগণাবাজার কমিটির সভাপতি শফিকুর রহমান, জামেয়া হুসাইনিয়া দারুল উলূম চিনাকান্দি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম এবং চিনাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ আফতাব উদ্দিন ও সোয়েব আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নূরুল ইসলাম দেশের বিভিন্ন এলাকায় আধুনিক স্থাপত্যকলায় মসজিদ নির্মাণে সহযোগিতা করায় মাওলানা জুবায়ের আহমদকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরে দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে মাওলানা জুবায়ের আহমদ ও শেখ নূরুল ইসলাম সহ অতিথিবৃন্দ মসজিদটি পরিদর্শন করেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ চিনাকান্দিতে পৌঁছলে এলাকাবাসী তাদের শোভাযাত্রা সহকারে বরণ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান। তাদেরকে সম্মাননা ক্রেস্টও দেওয়া হয়।