সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্য গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিশ্বনাথ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার, ১৬ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাতদলের অন্যতম সদস্য, বিভিন্ন অপরাধের হোতা, ৬টি ডাকাতি ও চুরিসহ বিশেষ ক্ষমতা আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি মো সুজন আহমদ সেবলকে (পিতা হাসান খান ওরফে হুছন খা, বৈরাগীগাঁও, বিশ্বনাথ, সিলেট) গ্রেফতার করে।
সুজন আহমদ সেবল সুনামগঞ্জের জগন্নাথপুর ও ছাতক এবং সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা এলাকার দুর্ধর্ষ ডাকাত বলে পুলিশ জানিয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।