বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং এম ইলিয়াস আলী ও গাড়িচালক আনছার আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান দাবিতে বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা মঙ্গলবার বিকেলে সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব শাকিল মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্মআহবায়ক আব্দুল মুতিন, আলী মো নূরুল হুদা দিপু, কায়ছার মাহমুদ সুমন, সদস্য হাসান হাফিজুর রহমান টিপু ও সাইদুল এনাম চৌধুরী লাহিন।
উপজেলা স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব মো আশিকুর রহমান রানা ও পৌর শাখার সদস্য আহমেদ দুলাল মিয়ার যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক নূরুজ্জামান, তাজ উদ্দিন আহমদ কিনু, নূরুজ্জামান জামান, সদস্য মকবুল হোসেন, নূরুল ইসলাম, এস পি শিপু, পৌর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, যুগ্মআহবায়ক আরশ আলী, মো আব্দুল গনি ও বিলাল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি