বিশ্বনাথ উপজেলার ছৈফাগঞ্জ মাদরাসায় বছরের প্রথম দিন বই বিতরণ

প্রকাশিত January 3, 2023
বিশ্বনাথ উপজেলার ছৈফাগঞ্জ মাদরাসায় বছরের প্রথম দিন বই বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার ছৈফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদরাসায় সরকার থেকে পাওয়া বই বিতরণ করা হয়েছে।
মাদরাসা সুপার মাওলানা আবদুর রউফের সভাপতিত্বে ১ জানুয়ারি সকালে মাদরাসা মিলনায়তনে বই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী রিপন মিয়া, সমাজসেবক গৌছ আহমদ বাবুল, গিয়াস উদ্দিন আহমদ, আজাদুর রহমান কালা মিয়া, শফিক মিয়া ও আবদুস সালাম।
মাদরাসা শিক্ষক ফয়জুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক শামীম আহমদ, মাওলানা শাফায়াত উল্লাহ, মাওলানা মুসাদ্দেক আহমদ, আবু বকর সিদ্দিক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি