৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন সিলেটের অভিযানে বিশ্বনাথ উপজেলায় ৮৮ পিস ইয়াবাসহ ২ জন আটক হয়েছে।
৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় বিশ্বনাথ পৌরসভার জগন্নাথপুর সড়কে অভিযান পরিচালনা করে মো ইমদাদুল হোসেন (পিতা মৃত মনোয়ার আলী, লুদরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ) ও মো সুলতান উদ্দিন বকুলকে (পিতা ওয়াসির, পশ্চিম চান্দশীর কাপন, বিশ্বনাথ, সিলেট) ৮৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এস আই নূরুল হুদা এ ঘটনার বিষয়ে বাদি হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেন। তথ্য বিবরণী