নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, বিশ্বনাথ উপজেলার মাঝগাঁও এলাকার এক প্রতিবন্ধীকে তার সৎ চাচা গত ৪ ডিসেম্বর অনুমান বিকেল সাড়ে ৩টায় ধর্ষণ করে। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর পিতা বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সিংগেরকাছ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সেবুল মিয়াকে (২৫, পিতা মৃত আমির আলী, মাঝগাঁও সিংগেরকাছ, বিশ্বনাথ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।