বিশ্বনাথের পংকি খানের মৃত্যুতে সিলেট জেলা আ লীগের শোক প্রকাশ

প্রকাশিত June 11, 2022
বিশ্বনাথের পংকি খানের মৃত্যুতে সিলেট জেলা আ লীগের শোক প্রকাশ

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও ব্যবসায়ী পংকি খান মারা গেছেন। শনিবার সন্ধ্যায় সিলেটে মহানগরীতে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুগের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-সংবাদ বিজ্ঞপ্তি